ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটি ১১ লাখ ৭৮ হাজার ৫৪৩টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি মনোসপুল পেপার লিমিটেড। আজ কোম্পানিটির ৬ লাখ ৪৬ হাজার ৩০১টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ২০ কোটি ৮৫ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন ৫ লাখ ২০ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৮৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ফু-ওয়াং ফুড, এমারেল্ড অয়েল, বীচ হ্যাচারি, জেমিনি সী, শমরিতা হসপিটাল, সোনালী আঁশ ও লিবরা ইনফিউশন লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply