1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করলো ৫ দলীয় বাম জোট

  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ১০.১৬ পিএম
  • ৪১৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ৩০ অক্টোবর সোমবার বিকাল ৫ টায়, ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় কার্যালয় ১৪ পুরানা পল্টন দারুস সালাম ভবনের ৯ম তলায় সংবাদ সম্মেলনে ৩১ অক্টোবর সকাল থেকে ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সারাদেশ ব্যাপী সর্বাত্মক অবরোধ এর কর্মসূচী ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) র সভাপতি কমরেড ডা. এম এ সামাদ।

তিনি বলেন, বিরোধী দলের সমাবেশে হামলা দেশব্যাপী গ্রেফতার মামলা দিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ফ্যাসিবাদী সরকার ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতি করে জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে রেখেছে। আবারও সামনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন একতরফা ভোট ডাকাতি করে ক্ষমতা দখলে রাখতে চায়। দেশের ১৬ কোটি জনগণের মৌলিক অধিকার ভোটের অধিকার হরণ করে রেখেছে। লুটপাট দুর্নীতি অর্থ পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের সকল রাজনৈতিক দল ও ১৬ কোটি জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায় এই সরকারের পদত্যাগ চায়।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল সহ বিরোধীদলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা এই সরকারের পদত্যাগ দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ৩১ অক্টোবর সোমবার সকাল ৬ টা থেকে ২ নভেম্বর সন্ধ্যা ৬ পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচী ঘোষণা করছি এবং প্রিয় দেশবাসীকে এই কর্মসূচী সফল করতে রাজপথে নামার জন্য আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী)’র সভাপতি কমরেড আলমগীর হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাওবাদী) সভাপতি কমরেড মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com