1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

সান লাইফের দেড় কোটি শেয়ার কিনছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স

  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৯.৪৫ এএম
  • ১৩১০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের কাছ থেকে বিপুল পরিমাণ শেয়ার কিনছে নন-লাইফ খাতে সবচেয়ে বড় কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

শেয়ার কেনা বেচার বিষয়ে দুটি কোম্পানিই আলাদাভাবে মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জানা গেছে, ব্লক মার্কেটের মাধ্যমে আলোচিত শেয়ারের কেনাবেচা সম্পন্ন হবে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বিজ্ঞপ্তিতে বিপুল সংখ্যক শেয়ার কেনার সিদ্ধান্তের কথা বলা হলেও তার পরিমাণ উল্লেখ করা হয়নি।

অন্যদিকে সানলাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাদের কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, তার সহযোগী প্রতিষ্ঠান ও অন্যান্য বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হবে। তবে এর মধ্যে কতগুলো শেয়ার গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স নিজে কিনছে তা জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শেয়ার কেনাবেচার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com