বিদায়ী সপ্তাহে (২২ অক্টোবর-২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৪ লাখ ৯১ হাজার ০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৭২ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৯৩ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৭ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে। আর ৫৯ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ফু ওয়াং ফুড, জেমিনি সী ফুড, স্কায়ার ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যালস এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।