1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

ভোজ্যতেল উৎপাদনের তাগিদ প্রধানমন্ত্রীর

  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৪.৪৪ পিএম
  • ২৮৫ Time View
Prime-Minister-Sheikh-Hasina

সংসদ সদস্যদের জন্য পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণসহ ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় একনেকের সভা শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৪৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা। এ ছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে এক কোটি ২০ লাখ টাকা ব্যয় করা হবে। সভাশেষে এসব তথ্য জানান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে। এ জন্য বেশি বেশি সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে বলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com