1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ২.৫ % লভ্যাংশ অনুমোদিত

  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৯.৩৯ পিএম
  • ৩৪৬ Time View

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইসিএমএল’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন।

বার্ষিক সাধারণ সভায় আইসিএমএলর ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত অবহিতকরণপূর্বক পরিচালনা বোর্ডের সুপারিশকৃত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারগণকে প্রদত্ত ১ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এবং ১ দশমিক ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ হিসেবে মোট ২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদিত হয়।

আইসিএমএলর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আইসিএমএলকে  অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য আইসিবি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, স্টক এক্সচেঞ্জসমূহ এবং সিডিবিএল সহ সকল স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com