1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯.৪১ এএম
  • ৩৮৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনা পরিষদের বৈঠক ছিল গতকাল বুধবার (১৮ অক্টোবর)। এসব বৈঠক থেকে সর্বশেষ অর্থবছরের (২০২২-২৩) জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি ৬টি হচ্ছে আর্গন ডেনিম লিমিটেড, ইভেন্স টেক্সটাইলস লিমিটেড,  ফার কেমিক্যাল, আরএন স্পিনিং, রানার অটোমোবাইলস, জেএমআই হসপিটাল।

আর্গন ডেনিমস–

বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

ইভেন্স টেক্সটাইলস–

বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.২৫% নগদ লভ্যাংশ দেবে ।

জেএমআই হসপিটাল

ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানু. লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আরএন স্পিনিং–

বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ দেবে না।

ফার কেমিক্যাল–

ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডা. পিএলসি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শুন্য শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

রানার অটো–

প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com