1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

টেকনো ড্রাগসের ‘রোড শো’ বিকেলে

  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১০.৪৯ এএম
  • ৩৭৬ Time View

বুক-বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে টেকনো ড্রাগস লিমিটেড। এর জন্য শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১- এ কোম্পানিটি একটি ‘রোড শো’ আয়োজন করেছে।

টেকনো ড্রাগস লিমিটেডের কোম্পানি সচিব দেবাশিস দাস গুপ্তা রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোড শোতে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, যৌথ বিনিয়োগ স্কিম, বিদেশি বিনিয়োগকারীসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপস্থিত থাকবেন।

কোম্পানিটি নরসিংদীর কারখানার মানোন্নয়ন ও সংস্কারের জন্য ২৫ কোটি টাকা, গাজীপুরে কারখানার নির্মাণ কাজের জন্য ১৫ কোটি টাকা, যন্ত্রপাতি সংগ্রহের জন্য ২৭ কোটি টাকা, ঋণ পরিশোধের জন্য ৩০ কোটি টাকা এবং আইপিও খরচ বাবদ ৩ কোটি টাকা বরাদ্দ করতে চায়। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল। আর বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ইস্যুটির নিবন্ধক।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে ২৭৩.৩৫ কোটি টাকা আয় করেছ, যা আগের বছরের একই সময়ে ছিল ৫০২.৮৫ কোটি টাকা। কর-পরবর্তী নিট মুনাফা ছিল ১৯.৫৫ কোটি টাকা, যা আগের বছর ছিল ৪৭.৯৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৫ টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৭ পয়সায়।

ওষুধ প্রস্তুতকারক কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড ১৯৯৬ সালে প্রয়োজনীয় ভেটেরিনারি ওষুধ তৈরির মাধ্যমে যাত্রা শুরু করে। কোম্পানিটি বাংলাদেশের বাজারে উল্লেখযোগ্য সংখ্যক ক্যান্সার প্রতিরোধী অণু প্রবর্তনের মাধ্যমে যাত্রা শুরু করেছে। ২০১৫ সালে বর্ধিত চাহিদা মেটাতে, কোম্পানিটি গাজীপুরে অত্যাধুনিক কারখানা স্থাপন করে। কোম্পানিটি হরমোনের ওষুধের একটি প্রধান প্রস্তুতকারক, সরকারের কাছে সবচেয়ে বড় ইনজেকশনযোগ্য হরমোন ওষুধ সরবরাহকারী এবং বিশ্বের পঞ্চম গর্ভনিরোধক ইমপ্লান্ট প্রস্তুতকারক এবং বাংলাদেশে এটি প্রথম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com