1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

সাবমেরিন ক্যাবলসের ১৫তম এজিএম অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৯.৪৬ পিএম
  • ৩৩৩ Time View

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫১% নগদ লভ্যাংশ ঘোষিত ও অনুমোদিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান আবু হেনা মোরশেদ জামান, কোম্পানির পরিচালক মোঃ আবদুল মোমিন, মোহাম্মদ গোলম সরওয়ার ই কায়নাত, ড. নাছিমা আকতার, অধ্যাপক ড. মোঃ মোস্তফা আকবর, কর্নেল ইকরাম আহমেদ ভূঁইয়া, এএফডব্লিউ, পিএসসি (জুম অ্যাপের মাধ্যমে), কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক সৈয়দ মামনুন কাদের, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজম আলী, কোম্পানি সচিব মোঃ আব্দুস সালাম খাঁন,এফসিএস সহ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, কোম্পানির অডিটরগণ, ইন্ডিপিনডেন্ট স্ক্রটিনাইজার (জুম অ্যাপের মাধ্যমে) ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারগণ বিএসসিপিএলসি-এর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কোম্পানির সার্বিক সাফল্য ও উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির রাজস্ব আয়, লভ্যাংশের পরিমাণ ও ব্যান্ডউইথের ব্যবহার গত বছর হতে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এখানে উল্লেখ্য যে, ২০২১-২০২২ অর্থ বছরে কোম্পানির মোট ব্যান্ডউইথ লিজের পরিমাণ ছিল ২০৬৮.৮৮ জিবিপিএস যার বিপরীতে ২০২২-২০২৩ অর্থ বছরে কোম্পানির ব্যান্ডউইথ লিজের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫৫৬.০০ জিবিপিএস। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) গত ২০২২-২০২৩ অর্থ বছরে ২৭৯.০৩ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে এবং ৩০শে জুন ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারহোল্ডারর্স ইক্যুইটি ১৪০২.৫৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।

বর্ণিত বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি (হার্ড কপি ও সফট্ কপি) এবং ১৫তম বার্ষিক সাধারণ সভার স্থিরচিত্র এতদসঙ্গে সংযুক্ত করা হলো। এমতাবস্থায়, বর্ণিত প্রেস বিজ্ঞপ্তিটি জনস্বার্থে বহুল প্রচারের জন্য আগামী সংখ্যায় আপনার স্বনামধন্য এবং বহুল প্রচারিত জাতীয় গণমাধ্যমে প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com