ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে ৩০৮টি কোম্পানির লেনদেন হয়েছে। এদিন টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফু-ওয়াং ফুডের ২৭ কোটি ৬৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটি তালিকার শীর্ষস্থান দখল করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল রিসোর্ট। আজ কোম্পানিটির ১৭ কোটি ২৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১৫ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইউনিয়ন ইন্স্যুরেন্স।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- দেশবন্ধু পলিমার, রিপাবলিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, সোনালী আঁশ, জেমিনি সি ফুড, এমারেল্ড অয়েল এবং লাফার্জহোলসিম বাংলাদেশ।