পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের দুই প্রতিষ্ঠানের নাম সংশোধনে সম্মতি দিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ বা ডিএসই। ব্যাংকগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিবর্তে ‘শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিবর্তে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।
আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে কোম্পানিগুলোর নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে ।