1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুড

  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৪.০৪ পিএম
  • ২৫৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৮ হাজার ৫১৩ বারে ১ কোটি ২ লাখ ৯০ হাজার ৮৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৮ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- বিডিকম অনলাইন, সোনালী আঁশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ইয়াকিন পলিমার, মেঘনা সিমেন্ট, ইনটেক ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com