1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

রবিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১০.৪০ এএম
  • ২৬৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা লিমিটেডে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিবেক সুদ। তিনি এর আগে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। ৫৩ বছর বয়সী বিবেক সুদ ২০১৭ সালের ৩ মে রবি বোর্ডে নিযুক্ত হন। তিনি কমার্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৯ সালে ভারতের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে স্বীকৃতি পান।

তিনি সাম্প্রতিক সময়ে টেলিনর গ্রুপ ইনকর্পোরেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং গ্রুপ চিফ মার্কেটিং অফিসার ছিলেন। ইতিপূর্বে তিনি গ্রামীনফোন বাংলাদেশের সিইও, টেলিনর ইন্ডিয়ার সিইও, টেলিনর ইন্ডিয়ার সিএফও এবং টাটা এআইএ লাইফ ইনস্যুরেন্সের সিও এবং সিএফও হিসেবে কর্মরত ছিলেন। তিনি এশিয়ান এবং ইউরোপীয় বাজার জুড়ে তার দায়িত্বের মাধ্যমে বৈচিত্র্যময় বৈশ্বিক জ্ঞান অর্জন করেছেন, একাধিক সংস্কৃতি এবং পটভূমি থেকে নেতৃত্ব দিয়েছেন।

বিবেক সুদ কোম্পানির বোর্ড অডিট কমিটির একজন সম্মানিত সদস্য এবং একই সাথে তিনি বোর্ড রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান।

চেয়ারম্যান ছাড়াও রবিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজিব শেঠী। তিনি বিবেক সুদের পরিবর্তে নতুন দায়িত্বে স্থলাভিষিক্ত হবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com