1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে সি পার্ল বিচ

  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৪.১২ পিএম
  • ৩১৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ২৮৩টি কোম্পানির লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট। গতকালও কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করেছিলো।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১০ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল রিসোর্ট। এদিন কোম্পানিটির ২২ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির ১৬ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১৫ কোটি ৬১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রভাতী ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, এমারেল্ড অয়েল, ফু-ওয়াং ফুড, সোনালী আঁশ এবং জেমিনি সি ফুড লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com