1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

১০% নগদ লভ্যাংশ দেবে আল-মদিনা ফার্মা

  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ১০.৪৭ পিএম
  • ৪৪৬ Time View

গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচ্য সময়ের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। তবে এ লভ্যাংশ পরিচালক এবং উদ্যোক্তাগন পাবে না।

সোমবার (৯ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩০ পয়সা।

এছাড়া, ৩০ জুন,২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮২ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com