1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট বরাদ্দ

  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯.১৮ পিএম
  • ৩২৩ Time View

স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে এলিজেবল ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট বরাদ্দ সম্পন্ন হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে এ সংক্রান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক এম. মাহফুজুর রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমিত পাল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিনিয়র অফিসার তানিয়া বেগম, সিডিবিএলের জেনারেল ম্যানেজার রকিবুল ইসলামসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসইর লিস্টিং ডিপার্টমেন্টের হেড মো. রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মো. কামরুজ্জামান বিনিয়োগকারীদের মধ্যে ইউনিট বরাদ্ধের বিষয়টি জানিয়েছেন। ফান্ডটি বিনিয়োগকারীদের জন্য মোট ১০০ কোটি টাকার বিপরীতে ৫৫.৬৮ কোটি টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি ইউনিটের বিপরীতে ০.৫৬ গুণ।

উল্লেখ্য, এলিজেবল ও সাধারণ বিনিয়োগকারী তাদের আবেদনের বিপরীতে ১০০ শতাংশ বরাদ্দ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com