1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে দেশবন্ধু পলিমার

  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৪.১০ পিএম
  • ৩৪১ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। আজ শেয়ারটির দর  ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি  ২ হাজার ১৪৬ বারে ৪০ লাখ ৮৩ হাজার ৩৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ২৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬৩ টাকা  বা ৬.২৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৭১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৬.১৬ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- অ্যাপেক্স স্পিনিং, সী পার্ল বীচ, ফু-ওয়াং ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, হা-ওয়েল টেক্সটাইল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com