1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

সেপ্টেম্বরে বিও বেড়েছে ৩,৬২৪টি

  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ১.৫৫ পিএম
  • ৩১৫ Time View

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসেও পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে। সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারে ৩ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৫০ হাজার ৫৮৫টি। আর আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টিতে দাঁড়ায়। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৬২৪টি বিও হিসাব বেড়েছে।

সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও ২ হাজার  ৮৪২টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ১০ হাজার ২৪০টিতে। আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ  ৭ হাজার ৩৯৮টিতে।

আর সেপ্টেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব  ৬২২টি বেড়ে চার লাখ ২৩ হাজার ৭৩৭টিতে দাঁড়িয়েছে। আগস্ট মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২৩ হাজার ১১৬টিতে।

সেপ্টেম্বর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৬০টি। আলোচ্য  মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৬০৭টিতে। আর আগস্ট মাসে দাঁড়িয়েছে  ১৬ হাজার ৬০৭টিতে।

সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৪৭৭টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল  ১৬ লাখ ৭৫ হাজার ৫৩টিতে।

সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৫০১টিতে। আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৪৬১টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com