1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে লেনদেন শেষ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০২ এএম
  • ২৮৮ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪৩.৩৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে গড়ে প্রতিদিন ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৮০০ কোটি ৯৬ লাখ টাকার।অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৩৪৭ কোটি ৩৮ লাখ টাকার বা ৪৩.৩৭ শতাংশ।

সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইর সার্বিক লেনদেনও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ১ হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ২ হাজার ১৯০ কোটি ৪৮ লাখ টাকার বা ৫৪.৭০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৫ দশমিক ১১ পয়েন্ট বা  দশমিক ৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ৩৭ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com