1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

ইফাদ অটোসের বন্ডে আবেদনের মেয়াদ বেড়েছে

  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৪৮ এএম
  • ১৮৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের বন্ড ইস্যুর মেয়াদ বেড়েছে। কোম্পানিটির ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, সিকিউরিড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট কুপন বিয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএসইসি ইফাদের বন্ডে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বাড়িয়েছে। এছাড়া বন্ড ইস্যুর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

জানা গেছে, এই বন্ডের সর্বনিম্ন কুপন হার ৬% এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডের মেয়াদ ৫ বছর।

আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ডের টাকায় ইফাদ অটোস তাদের সহযোগী কোম্পানি ইফাদ মাল্টি প্রোডাস্টস লিমিটেডে ইক্যুইটি বিনিয়োগ করবে এবং নিজস্ব চলতি মূলধনে বিনিয়োগ করবে।

ইসি সিকিউরিটিজ লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। এছাড়াও শর্তানুযায়ী বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com