1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

জমি-সোনা বিক্রি করে পুঁজিবাজারে বিনিয়োগ করবেন না

  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৪৪ পিএম
  • ৯৪৪ Time View

আগে সঞ্চয়, পরে খরচ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম বলেছেন, যে টাকা এক বছর ব্যাংকে পড়ে থাকলে সমস্যা নেই, সেই টাকাই পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। অনেকে জমি, সোনা-গয়না বিক্রি বা বন্ধক দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে। সেটি করা যাবে না।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিএসইসির কমিশনার বলেন, ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশে পরিণত হবো। সেখানে ক্যাপিটাল মার্কেটের ভূমিকা থাকবে।

সঞ্চয়ের কিছু অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখনই তোমাদের ভবিষ্যত গড়ার সময়। তাই আগে সঞ্চয় করতে হবে, পরে খরচ করতে হবে। আমার যদি এক লাখ টাকার সামর্থ্য থাকে, তবে আমি ৫০ হাজার টাকার ঝুঁকি নেবো। এক্ষেত্রে ৫০ লাখ টাকার ঝুঁকি নেওয়া যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বলেন, পুঁজিবাজারে কারসাজি রোধে লিগ্যাল ফ্রেমওয়ার্ম দরকার। ল’ অ্যান্ড এনফোর্সমেন্ট দুর্বল হলে বিনিয়োগকারীদের নিরাপত্তা থাকে না। বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রাথমিক দায়িত্ব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. সীমা জামান, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ডিএসই ট্রেনিং একাডেমির ডিজিএম সৈয়দ আল আমিন রহমান প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com