1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১১ এএম
  • ২৮৮ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১২৬ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২০ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।

আর ১০৭ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, জেমিনি সী ফুড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com