ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডিএসইতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ১৫ হাজার ৯৬৭টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২৫ কোটি ৮২ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের আজ ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৭ লাখ টাকার।
শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো- মেট্রো স্পিনিং, সি পার্ল বিচ রিসোর্ট, স্কয়ার ফার্মা, সোনালী পেপার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।