1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে এক বছর

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৪.০০ পিএম
  • ২৬৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। মূলত উৎপাদন ক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এই এক বছরের মধ্যে কোম্পানিটি তাদের কারখানা পুনর্গঠন করবে। বিদেশ থেকে আমদানি করা যন্ত্রপাতি এই সময়ের মধ্যে প্রতিস্থাপন করা হবে। নতুন মেশিনারিজ স্থাপনের পর পরীক্ষামূলক উৎপাদনও করবে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, পুরনো কিছু মেশিনারিজ কোম্পানিটি বিক্রি করবে। নতুন মেশিনারিজ স্থাপনের পর মেট্রো স্পিনিংয়ের উৎপাদন ক্ষমতা অন্তত ১১০ শতাংশ বৃদ্ধি পাবে। ফলে কোম্পানির টার্নওভার ও মুনাফাও বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।

ডিএসইকে মেট্রো স্পিনিং জানিয়েছে, কারখানা পুনর্গঠনে কোম্পানিটির সময় এক বছর থেকে কম বা বেশি সময়ও লাগতে পারে। কারখানা পুনর্গঠনের পর পুনরায় বাণিজ্যিক উৎপাদন শুরু হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অবহিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com