ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিএসইতে বিমা খাতের ৬টি প্রতিষ্ঠান লেনদেনের শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।
জানা গেছে, আজ লেনদেনের শীর্ষে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের ৭৫ লাখ ৯৪ হাজার ১৭৯টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ২৬ কোটি ৫৮ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আজ ২৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।
কর্ণফূলী ইন্স্যুরেন্সের এদিন ২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনকৃত শেয়ারের বাজারমূল্য ছিল ২১ কোটি ৯৯ লাখ টাকা।
এছাড়াও ইস্টার্ন হাউজিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স,মেট্রো স্পিনিং, সোনালী পেপার এবং প্রভাতী ইন্স্যুরেন্স আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে উঠে এসেছে।