1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

দর বাড়ার শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২০ পিএম
  • ৩৪৬ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ২২ বারে ২৭ লাখ ১০ হাজার ৯৫৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা  বা ৯.৮৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৬৯ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- নর্দার্ণ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com