1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৩ খাতে

  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩১ পিএম
  • ৩৬৮ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৩ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৪ খাতে। আর দর অপরিবর্তিত রয়েছে ৫টি মাত্র খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইটি খাতে। এই খাতে ১.৪ শতাংশ দর কমেছে। বিবিধ ও পাট খাতে ১.১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাগজ খাতে ১ শতাংশ দর কমেছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ট্যানারি ও খাদ্য খাতে ৭ শতাংশ, সিমেন্ট খাতে ৬ শতাংশ, ফার্মা ও বস্ত্র খাতে ৪ শতাংশ, প্রকৌশল খাতে ২ শতাংশ, ব্যাংক খাতে ১ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে সাধারণ বীমা, ভ্রমণ, মিউচ্যুয়াল ফান্ড, জীবন বীমা ও সিরামিক খাতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com