1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক

নির্বাচনি মাঠে যোগ দিলেন সোনাক্ষী

  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১১.৪১ এএম
  • ৩৩৩ Time View

পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বাবার নির্বাচনি মাঠে নামবেন ‘দাবাং’ খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মমতা ব্যানার্জি অভিনেতা শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণার পর থেকে সোনাক্ষী সিনহাকে দেখার জন্য আশায় বুক বেঁধেছেন আসানসোলের বাসিন্দারা। জোর কদমে প্রচারের প্রস্তুতি শুরু হয়েছে। দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে, এবার শুধু রাস্তায় নেমে প্রচার করা বাকি। শত্রুঘ্ন জানিয়েছেন, ভোটের প্রচারে আসানসোলে যাবেন তার মেয়ে সোনাক্ষী। শত্রুঘ্ন সিনহার এ ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ বেড়েছে আসানসোলে। ইতোমধ্যে সোনাক্ষী-শত্রুঘ্নর ছবি পাশাপাশি রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে স্থানীয় শাসক দলের যুব সংগঠন। শত্রুঘ্ন সিনহা প্রথমে বিজেপির রাজনীতি করেছেন। তারপর কংগ্রেসের ঘাসফুল শিবিরে যোগ দেন এই বর্ষীয়ান অভিনেতা। বিহারের রাজনীতির ময়দানে বহুদিন ছিলেন তিনি। কিন্তু পশ্চিম বাংলার মাটিতে তার দেখা মিলতে পারে তা অনেকেই ভাবতে পারেননি। ইতোমধ্যে তাকে ‘বহিরাগত’, ‘বিহারী বাবু’-এর তকমা সেঁটে দিচ্ছে বিরোধি দলগুলো। তবে শত্রুঘ্ন সিনহার দাবি ‘আমাদের মতো লোকেরা সারা ভারতের ফিগার। আমি যে খ্যাতি পেয়েছি তাতে গোটা দেশের ভূমিকা রয়েছে। সেই খ্যাতিতে অন্ধ্র, তামিলনাড়ু, বিহার, বাংলা সব রাজ্যের সমান অবদান রয়েছে। এটা একটাই দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের, আমাদের সবার। তাই বিহারে রাজনীতি করার পর যখন বাংলায় রাজনীতি করছি; তখন সেটাও আমি দেশের জন্যই করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com