1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৭.১৩ পিএম
  • ৩৩৩ Time View

ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, উনারা (বিশ্বব্যাংক) সাহায্য-সহযোগিতা করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে তারা। মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ অর্থায়ন দেওয়া হবে।

মন্ত্রী বলেন, সাড়ে ৫০০ মিলিয়ন ডলারের ব্যবস্থা ওনারা করেছেন। আরবান হেলথের জন্য ১০০ মিলিয়ন ডলার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেবে। রোহিঙ্গা ও স্থানীয় জনগজণের জন্য ৭০০ মিলিয়ন ডলার দেবে। এটা দিয়ে অবকাঠামো ও সেবার জন্য ব্যবহার হবে। আগস্টের শেষে বোর্ড মিটিংয়ে এটা অনুমোদন হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। করোনার সময় বিশ্বব্যাংকের অর্থায়ন কিছুটা কমানো হয়েছিল। আমরা বলেছে, যে কমিটমেন্ট করেছিলেন সেটি যেন বজায় থাকে। এ বিষয়ে আলোচনা হবে।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, সেবা যতটুকু দেওয়া সম্ভব আমরা দিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক। ৫০০ মানুষ মারা গেছেন, এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। অর্থাৎ মশা নিয়ন্ত্রণে আসেনি বিধায় এ ৫০০ মানুষ মারা গেছে। কাজেই মশা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, বিভিন্ন জায়গায় স্প্রে করা প্রয়োজন। সেই স্প্রেটা আরও জোরদার করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় এ কাজটি আরও জোরদার করতে হবে। তারা যেন সঠিক ওষুধ ব্যবহার করে। ভেজাল ওষুধ যাতে ব্যবহার না করে।

তিনি আরও বলেন, আমাদের দেশে ডেঙ্গু অনেক বেড়েছে। আশপাশের দেশে এত বাড়েনি। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেবা দিচ্ছে, সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট। কিন্তু মশা না কমলে ডেঙ্গুরোগী কমবে না এবং মৃত্যু কমবে না। এজন্য যার যা দায়িত্ব তা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com