1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

জাহিদ সিকদার ও পাপ্পু চোকদারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৫.০১ পিএম
  • ২০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ৬নং লতদি ইউনিয়ন পরিষদের সামনে খিদিরপুর গ্রামের সাধারণ জনগণ ও শোকার্ত পরিবারের পক্ষ থেকে খুনী জাহিদ সিকদার ও খুনী পাপ্পু চোকদার এর গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন থেকে জানানো হয়, গত ৫ আগস্ট ২০২৩ তারিখে লৌহজং উপজেলার রশকঠি নামক স্থানে অবৈধ বাল্ক হেডের ধাক্কায় লতদি ইউনিয়নের ৭জন শিশু ও ৩জন নারীসহ ১০জন মৃত্যুবরণ করেন। ঘাতক বাল্ক হেডের বালু ব্যবসায়ে জড়িত মামলার এজাহারভূক্ত আসামী সিরাজদিখান উপজেলার চিহ্নিত রাজাকার পরিবারের সন্তান চাঁদাবাজ, ধর্ষণকারী, মাদক সেবনকারী জাহিদ সিকদার ও জোয়ারী মাদক ব্যবসায়ী খুনী পাপ্পু চোকদার এর গ্রেফতার ও ফাঁসির দাবিতে এবং আরশাদ আকাশকে মানহানী করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচি থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান, শোকার্ত পরিবারের পক্ষে পুলিশ কর্মকর্তার মা ফুল বেগম, ভাই শাহাদাৎ হোসেন, বোন আলো, জাহাঙ্গীর, মোঃ সেলিম, মোঃ মুক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উক্ত দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নিহতদের আত্মীয় স্বজনের কান্নায় আকাশ-বাতাশ ভারী হয়ে ওঠে। তাদের অভিযোগ নদীতে বালু ভর্তি বাল্ক হেডার চলাচল নিষিদ্ধ থাকলেও এলাকার প্রভাবশালী ও রাজনীতিবিদদের হস্তক্ষেপে অবাধে নদীতে বালু নিয়ে চলাচল করছে। এর ফলে ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। এটা অত্যন্ত দুঃখজনক।

পুলিশ কর্মকর্তার মা ৭০ বছরের বৃদ্ধা ফুল বেগম বলেন, আমরা পরিবারের শিশু সন্তান, নাতী-নাতনিসহ ৭জনকে হারিয়েছি। এটা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। স্বজনদের শোক কাটিয়ে না উঠতেই আমার সন্তান পুলিশ কর্মকর্তা আরশাদ আকাশকে মোবাইলে হুমকি প্রদান ও বিভিন্ন রকম ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমার সন্তান নির্দোষ, আমি ন্যায় বিচার চাই।

বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com