1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

বঙ্গমাতা সর্বদা বঙ্গবন্ধুকে শক্তি-সাহস যুগিয়েছেন: গনি মিয়া বাবুল

  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৯.৫৬ পিএম
  • ২২২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সর্বদা বঙ্গবন্ধুকে শক্তি-সাহস যুগিয়েছেন। বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা ও শক্তির উৎস। তিনি বঙ্গবন্ধুকে বলতেন, দেশের ও জনগণের জন্যে তোমার জন্ম হয়েছে। বঙ্গমাতা পাশে না থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা হয়তো সম্ভব হতো না। তিনি বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক ছিলেন। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছিলেন। বঙ্গমাতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা অভিন্ন অবিচ্ছেদ্য। নতুন প্রজন্মকে ফজিলাতুন্নেছা মুজিবের গুণাবলি ও আদর্শে গড়ে তুলতে হবে। ফজিলাতুন্নেছা মুজিবের ত্যাগ ও অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে।

জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত ‘বঙ্গমাতার সংগ্রামী জীবন ও দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি কন্যাশিশুসহ নারী সমাজকে বঙ্গমাতার আদর্শ অনুসরণ ও অনুকরণ করার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গমাতা ছিলেন একজন ধৈর্যশীল, সাহসী ও আদর্শ নারী। তিনি বঙ্গমাতার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।

জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সভাপতি মিসেস জান্নাতুস সাফা শাহীনুর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল, জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আতা উল্লাহ খান প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা আদিবাহ্।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com