1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

রংপুরের সমাবেশ দেখে বিএনপি চুপসে গেছে

  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৯.৪৪ পিএম
  • ৩৩৬ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রংপুরে সর্ববৃহৎ সমাবেশ হয়েছে। রংপুরের সেই সমাবেশ দেখে বিএনপি চুপসে গেছে।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাজপথের রাজনীতি নিয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, রংপুর আর কারো ঘাঁটি নয়, আওয়ামী লীগের ঘাঁটি।

এসময় কিছু মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, রংপুরের সমাবেশ নিয়ে সংবাদ প্রকাশে কয়েকটি মিডিয়ার কষ্ট হয়েছে। 

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে অসাধ্যকে সাধন করতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যাবে। 

নয়াপল্টনে বিএনপির শুক্রবারের সমাবেশ নিয়ে তিনি বলেন, বিএনপির সমাবেশ দেখে সরকারের একটু কাতুকুতু লেগেছে।

হাছান মাহমুদ বলেন, সরকারকে ধাক্কা দিতে গিয়ে গয়েশ্বর রায় শুয়ে পড়েছে, আমান অভিনয় করেছে। পরে তারা পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, বিএনপি এখন নতুন নাম ধারণ করেছে, বাংলাদেশ নাশকতা পার্টি। 

অ্যামেনিস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি নিয়ে তিনি বলেন, ‘এটি একটি কাগজের টুকরো ছাড়া কিছুই না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com