1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

ঝিনাইদহ-২ আসনে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজুর ব্যাপক গণসংযোগ

  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১০.৩২ পিএম
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর-হরিণাকুন্ডু) আসনে ব্যাপক নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন ঐ আসনের সম্ভাব্য প্রার্থী জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু। গত দুই সপ্তাহ ধরে তিনি নির্বাচনী এলাকা ঝিনাইদহ পৌরসভা, মধুহাটি, মধুপুর বাজার, গাংনা, পাগলা কানাই, হরিণাকুন্ডু সহ বিভিন্ন জায়গায় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

উল্লেখ্য, এর আগে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে জাতীয় যুক্তফ্রন্টের ব্যানারে প্রার্থী হয়েছিলেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো তিনি মহাজোটের প্রার্থী হিসেবে হাইকমান্ডে মনোনয়ন চাইবেন বলে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবি জানাচ্ছি। অসাংবিধানিক উপায়ে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে দেয়া হবে না। নির্বাচন সামনে রেখে দেশি—বিদেশি চক্র আবারো সক্রিয় হয়ে উঠেছে। তারা আন্দোলনের নামে জ্বালাও—পোড়াও শুরু করেছে। তাদের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে জাতীয় স্বাধীনতা পার্টি রাজপথে মোকাবেলা করবে।

তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় প্রায় ২৫ বছর ধরে জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই আসনের জনগণ যে উন্নয়ন প্রত্যাশা করেছিল, যোগ্য নেতৃত্ব না পাওয়া তাদের সেই কাক্সিক্ষত উন্নয়ন এখনো সম্ভব হয়নি। সর্বোপরি তাদের ভাগ্যে তেমন কোন উন্নয়ন হয়নি। আমি এই আসন থেকে নির্বাচিত হলে এলাকার সকলকে নিয়ে ঝিনাইদহ-২ আসনকে সারাদেশে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো।

তিনি আরো বলেন, ইতিমধ্যে আমি জাতীয় স্বাধীনতা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। গ্রাম-গঞ্জ, হাট-বাজার সর্বত্রই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের বন্ধু হিসেবে বিপদে-আপদে সবসময়ই জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্র এলাকায় আমার ভূমিকাকে মূল্যায়ন করে আমাকে ঝিনাইদহ-২ আসনে মনোনয়ন দিবেন বলে প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com