1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

কারবালার চেতনা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে

  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৯.০৩ পিএম
  • ৬৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, কারবালার চেতনা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। কারবালার শোকাবহ ঘটনা স্মৃতিতে অম্লান। পবিত্র আশুরা সত্য ন্যায়ের পথে চলার প্রেরণা ও শক্তি যোগায়।

১০ মহরম পবিত্র আশুরা সমগ্র মুসলিম জাহানের জন্যে এক শোকাবহ দিন। ৬১ হিজরির এই দিনে হযরত ইমাম হুসাইন (রাঃ) ও তার পরিবারের সদস্যগণ এবং সহচরবৃন্দ কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে বিশ্বাস ঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাৎ বরণ করেন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্যে তাদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে ১০ মহরম, ২৯ জুলাই (শনিবার) বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে ‘শুহাদায়ে কারবালা মাহফিল ও মার্সিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ্ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সোমনুন মোহেব ওয়ার্সী আল-জাহাঙ্গীর।
প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী বলেন, ১০ মহরম আশুরা মুসলিম বিশ্বে

আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর কলিজার টুকরা ইমাম হুসাইন (রাঃ) সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও তার পরিবারের সদস্যদের আত্মত্যাগের ফলে ইসলাম ধর্ম সারা বিশ্বে পুনজাগরণ লাভ করে।

আশুরার শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের পক্ষে কাজ করা। তিনি সকলকে আশুরার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ ফকিরনি দরবার শরীফের খাদেম শাহ্ সুফি লুৎফুর রহমান বাধঁন, দৈনিক একুশের সংবাদ সম্পাদক ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার প্রমুখ। আলোচনা শেষে জনপ্রিয় শিল্পীরা কারবালার জারি-সারি ও কাওয়ালি পরিবেশন করেন। অনুষ্ঠানে পীর মাশায়েখ, ওলামায়েকেরাম ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com