1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

কমলগঞ্জে প্রতিবন্ধী ধর্ষনকারি রজত র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২, ৮.১০ পিএম
  • ৪৯২ Time View


এস এ চৌধুরী জয়, মৌলভীবাজার থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবন্ধী শব্দকর গৃহকর্মীকে ধর্ষন করে ৬ মাসের অন্তসত্তা করেছে বাড়ির মালিক। এই ঘটনায় থানায় মামলা হলে কুলাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চাতলাপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অপারেশন টিম। গ্রেফতারকৃত রজত ধর (৫০) কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের মৃত লক্ষীকান্ত ধরের ছেলে।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উবাহাটা গ্রামের দুই সন্তানের জনক রজত ধর এর নিজ বাড়ীতে নিয়োজিত বাক প্রতিবন্ধী শব্দকর গৃহকর্মী রানী শব্দকর (২৫) ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত¡া হওয়ার অভিযোগে প্রতিবন্ধীর পিতা পরিন্দ্র শব্দকর বাদি হয়ে গত ৫ মার্চ কমলগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলার সূত্র ধরে গত শুক্রবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টায়  র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অপারেশন টিম অভিযান চালিয়ে সীমান্তবর্তী চাতলাপুর এলাকা থেকে রজত ধরকে গ্রেফতার করে।
প্রায় ৯-১০ মাস পূর্বে উবাহাটা গ্রামে রজত ধর এর বাড়িতে গৃহকর্মী হিসেবে মুন্সীবাজার ইউনিয়নের ধাতাইলগাঁও গ্রামের পরিন্দ্র শব্দকর তার বাক প্রতিবন্ধী মেয়ে রানী শব্দকরকে কাজে দেয়। গৃহকর্মী হিসেবে ভুক্তভোগী রানী শব্দকর কাজে যোগদানের পর থেকে রজত ধর তার দিকে কু দৃষ্টি দেয়। পরবর্তীতে রজত ধর ভুক্তভোগীকে গত জুলাই মাস থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে তার বাড়ীতে একাধিকবার ধর্ষণ করে। গত ডিসেম্বর মাস থেকে ভুক্তভোগী বাক প্রতিবন্ধী কাজে যাওয়া বন্ধ করে দেয় এবং তার শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা শেষে পরীক্ষার রিপোর্টে দেখা যায় ওই বাক প্রতিবন্ধী কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত¡া। গ্রেফতারকৃত ধর্ষককে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com