1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

ফ্রী ফায়ার ও পাবজি দ্রুত বন্ধের দাবি

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১১.২১ এএম
  • ৩৭৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কিশোর-কিশোরী ও তরুনদের কাছে ইদানীং জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রী ফায়ার ও পাবজি। কোরিয়ান গেমস ব্লু হোয়েল ভিডিও চালু হওয়ার পর মাত্র কয়েক বছরের মধ্যেই এটি দ্রুত বাংলাদেশের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে।

অন্যদিকে চায়নার তৈরি ফাইটার গেমস ফ্রী ফায়ার একই ভাবে ওই তরুন তরুনীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে। এই গেমস দুটি ব্যবহারের ফলে দিনে দিনে এর অপব্যবহারের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে নানাহ কর্মযজ্ঞের মাধ্যমে জঘন্যতম কিশোর গ্যাং সৃষ্টি হয়ে উঠেছে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষ করে দিনের পর দিন চরমভাবে বিপথগামী হয়ে উঠেছে দেশের তরুন সমাজ।

এক লিখিত বিবৃতিতে তিনি আরও জানান যে, করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে অনলাইন ভিত্তিক ক্লাসে পরিচয় হওয়ার কারণে অভিবাবকেরা সন্তানদের হাতে সহসাই ল্যাপটপ , এনড্রয়েড মোবাইল তুলে দিতে বাধ্য হয়েছে। এই সুযোগটি বেশিরভাগই অপব্যবহার হচ্ছে। পর্যায়ক্রমে তরুন-তরুণীরা এই গেমস দুটি’র প্রতি আসক্ত হয়ে পড়ছে দারুণ ভাবে। লেখাপড়া থেকে ছাত্র ছাত্রীদের মন উঠে গেছে, তাই এই গেমস দুটি জরুরী ভিত্তিতে বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইনটারনেটে সহজলভ্য টিকট্যাক,লাইকী, ভিগো ও এই গেমসে আসক্তির প্রতিফলন হিসেবে পাড়া-মহল্লায় কোমলমতি তরুন সমাজের মধ্যে সংঘাত বাড়ছেই। যাহা সমাজকে অশান্ত করে তুলছে।

তাই দেশ ও জাতির ভবিষ্যত কল্যাণে জনস্বার্থে দ্রুত এসব বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোরালো ভাবে আহবান জানান ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চ-এর মুখপাত্র সাবেক ছাত্রনেতা ছাবের আহাম্মদ-কাজী ছাব্বীর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com