1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

আরজেএফ’র যৌথ সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৫.১১ পিএম
  • ২২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কার্যনির্বাহী কমিটি ও স্থায়ী পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার পল্টনস্থ খানাবাসমতী রেস্টুরেন্টে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব আল-আমিন শাওনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচ্য বিষয় ছিল বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ড পর্যালোচনা, নির্বাচন কমিশন গঠন, সদস্য নবায়নের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে, ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, জেলা ও উপজেলায় সাংগঠনিক সফর, তহবিল গঠন, আরজেএফ ভয়েস প্রকাশনা, প্রশাসনিক মতবিনিময় ও বিবিধ। বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন আরজেএফ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলম শেখ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোঃ শাফিউর রহমান কাজী, যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান আজাদী, স্থায়ী পরিষদ সদস্য মোঃ উজ্জল খান, মোঃ ছানাউল্লাহ, কাজী আমিনুল ইসলাম, শাহ মেহেদী হাসান লিটন, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ শাহিন, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোঃ মিল্টন খান, দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু, স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফারুকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, কার্যকরী সদস্য মোঃ শাহাদাৎ হোসেন শাহিন প্রমুখ।

যৌথ সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বিশেষ প্রতিনিধি খায়রুজ্জামান কামালকে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা জজ কোর্টের এডভোকেট শাহিদা রহমান রিংকু ও দৈনিক মুক্ত খবরের হেড অব নিউজ মহসীন আহমেদ স্বপনকে নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট আরজেএফ নির্বাচন কমিশন গঠন করা হয়।

এছাড়াও ১৫ জুলাই থেকে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সদস্য নবায়নের সময় বর্ধিত করা হয়। এবারের জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান ও মহাসচিবসহ সর্বমোট ৬১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনী তফসিল ঘোষণাসহ জাতীয় কাউন্সিল সংক্রান্ত সকল বিষয়ে গঠিত নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com