1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ১১.০৮ এএম
  • ২৪৭ Time View

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৭১ জনকে। এর আগে ৬১ জন থাকলেও এবার কমিটির আকার অপরিবর্তিত রেখে ১০ জন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং  সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন। 

কমিটিতে ১নং সহ-সভাপতি মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাকিব, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী এবং ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন। এছাড়াও পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে আটটি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে।

নতুন পদগুলোতে দায়িত্ব পেয়েছেন যারা-

অটিজম বিষয়ক সম্পাদক সৌরভ ঘোষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিভ সিরাজী, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক নোশিন শার্মিলী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক রাইসা নাসের, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক শাহ আদন উজ্জামান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাগর।

এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি।

পূণার্ঙ্গ কমিটির দেখতে এ লিংকে প্রবেশ করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com