1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

নতুন গান নিয়ে আসছে ইমরান-সৌমি

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৯.৫৮ এএম
  • ৫৩৭ Time View

একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিচ্ছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল। গান গাওয়ার পাশাপাশি তার সুর ও সংগীত পরিচালনায় অন্য শিল্পীর গানও পাচ্ছে শ্রোতাপ্রিয়তা। এই ধারাবাহিকতায় এবার ইমরান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন এক নতুন গান। গানটির শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানে ইমরানের সঙ্গে থাকছেন সৌমি। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজে। ত্রিভুজ প্রেমের দারুণ এক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ‘কে রাখে আমারে’ গানটিতে ইমরানের সাথে ভিডিওতে সৌমির সাথে আরও আছেন আদর আহমেদ। ইমরান বলেন, জিসান খান শুভ আমার পছন্দের একজন সুরকার। ওর গীতিকবিতা গুলোও চমৎকার। প্রথমবার জিসানের কথা ও সুরে গান করলাম। খুবই চমৎকার কথা ও সুরের গান ‘কে রাখে আমারে’। আর চন্দন দা’র ভিডিও মানেই ভিন্ন কিছু। এবারও তার ব্যতিক্রম হয় নি। সব মিলে গানটিতে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবে। আশা করছি তাদের ভালো লাগবে গানটি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আজ বৃহস্পতিবার তাদের ইউটিউবে প্রকাশ করা হবে ‘কে রাখে আমারে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com