1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

১২ জুলাই আন্দোলনের নতুন কর্মসূচি

  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৯.২৪ পিএম
  • ২৪৯ Time View

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আবারো ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন ব্যবস্থা বিএনপির ওপর চাপিয়ে দিতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা কোনো কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট। জাতীয় নির্বাচনের আগে বর্তমান নির্যাতনকারী সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

রোববার (৯ জুলাই) বিকেল ৬টায় সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে ফখরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ হলো নির্বাচনের আগে নির্দলীয় সরকার গঠন করা। এরপর সেই নির্দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু আওয়ামী লীগ পরপর দুটি নির্বাচনেই মানুষকে বোকা বানিয়েছে। এবার আর সেই সুযোগ হবে না। সরকারকে বিদায় নেওয়া ছাড়া আর কোনো পথ নেই।

মির্জা ফখরুল বলেন, ১২ জুলাই ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। সেই সমাবেশ থেকে দেশকে নতুন করে পুনরুদ্ধারের ঘোষণা আসবে। সবাইকে একযোগে মাঠে নামতে হবে। আমরা মাঠে নামলে সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com