1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

সমাবেশের অনুমতি পেল জামায়াত

  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩, ১২.৪৩ পিএম
  • ২২৬ Time View

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট নয়, রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৯ জুন) রাত ১২টার পর সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, শনিবার (১০ জুন) বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারবে জামায়াত।

তবে, ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতির বিষয়ে লিখিতভাবে কিছু দেয়া হয়নি। ফলে নেই কোন ধরনের শর্ত। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারার কথা মৌখিকভাবে জানানো হয়েছে।

বিপ্লব কুমার সরকার জানান, লিখিতভাবে কোন কিছু না জানানোয় শর্তের বিষয়টি আসেনি। লিখিত অনুমতি হলে শর্তের বিষয়টি থাকত। যেহেতু লিখিতভাবে কোন কিছু জানানো হয়নি তাই শর্তের কোন প্রশ্নই ওঠে না। তবে নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এর আগে শনিবার (১০ জুন) কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিয়েছিল অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের একটি প্রতিনিধি দল।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়েছিল দলটি। যদিও পুলিশের পক্ষ থেকে আভাস দেয়া হয়েছিল, রাস্তায় নয়, ঘরোয়া কোন স্থানে সমাবেশের অনুমতি দেয়া হতে পারে। কারণ, জামায়াতের আগের সহিংস কর্মসূচির পর এবার সমাবেশ শান্তিপূর্ণভাবে হবে কি না- তা নিয়েও অনিশ্চয়তা ছিল সবার মধ্যে।

এরপরই মধ্যরাতে এলো ‘ঘরোয়া’ সমাবেশের অনুমতির খবর।

এর আগেও ২৯ মে সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে কর্মদিবসে বিশৃঙ্খলা এড়াতে আবেদনটি নাকচ করে দেয় ডিএমপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com