1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৪.৪৩ পিএম
  • ২৬০ Time View

নিজ জেলা বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করলেও হেরে যান হিরো আলম। সম্প্রতি তিনি আবারও উপনির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন। ইতোমধ্যে তিনি সংসদ সদস্য পদে লড়ার সব প্রস্তুতিও নিচ্ছেন।  তবে বগুড়া নয়, প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান হিরো আলম।

সোমবার (৫ জুন) বিকেলে নির্বাচন কমিশন থেকে ফরম নেওয়ারও কথা রয়েছে আলোচিত-সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।

প্রসঙ্গত, এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে উপনির্বাচন করেছেন হিরো আলম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com