1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩, ১০.৪১ এএম
  • ২৫৬ Time View

আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি (জাপা)। দলটির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৮ মে) রাজধানীর মিরপুরে পল্লবী থানা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, উন্নয়নের রূপকার ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার মতো উন্নয়ন কোনো নেতা করেননি। আমরা দেশের জন্য কাজ করছি। এ ধারাবাহিকতায় আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি।

দলটির এ প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ‘জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগ ও বিএনপির মত দেশের কথা বিদেশিদের কাছে বলে না।’

এ সময় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সন্ধ্যার পর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন দলটির নেতাকর্মীরা। আগামী দুই বছরের জন্য পল্লবী থানা জাতীয় পার্টির সভাপতি হিসেবে আসাদ খান ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব দায়িত্ব পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com