শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

অস্তিত্বের প্রশ্নে বেসামাল হয়ে উঠেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৬২ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বেসামাল হয়ে উঠেছে। তাই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে তারা ভীতসন্ত্রস্ত রাখতে নিষ্ঠুর পথ অবলম্বন করছে।

বৃহস্পতিবার (১৮ মে) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। 

বিবৃতিতে জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার এবং বাড়িতে বাড়িতে ব্যাপক তল্লাশি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমাদের ঘোষিত জেলা সমাবেশকে বানচাল করার লক্ষ্যে সরকার এ ধরনের অপকর্ম সংঘটিত করছে। আওয়ামী সরকারের মদদে আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতার করছে। তবে বিএনপি নেতাকর্মীদের ওপর যতই নির্যাতনের খড়্গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে সরকার রেহাই পাবে না।’ 

এদিকে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আলাদা বিবৃতিতে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনো মামলা ছাড়াই বিনা ওয়ারেন্টে গ্রেফতার এবং বাড়িতে বাড়িতে ব্যাপক পুলিশি তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS