1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বিএনপির আন্দোলন ‘মোখা’র মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৬.২৭ পিএম
  • ২৫৮ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলন করছে করুক। তবে তাদের আন্দোলনও ঘূর্ণিঝড় মোখার মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের উপকূল অতিক্রম করার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় আসছে; রাজনৈতিক ঘূর্ণিঝড়ও আসবে। সে জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন।

তিনি বলেন, ‘আমি আশ্চর্য হয়ে গেছি, প্রকৃতিক দুর্যোগ আঘাত হানার বিষয়ে মানুষ যখন শঙ্কিত, তখন মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতির সঙ্গে মেলানো বা উপহাস করা একজন রাজনীতিবিদের মানায় না। তবে মোখা তো পাশ কাটিয়ে চলে গেছে। বিএনপির আন্দোলনও সবসময় পাশ কাটিয়ে চলে যাচ্ছে।’

বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তা তুলে নেয়া হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করায় তাদের সঙ্গে সম্পর্কের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দেশে এখন জঙ্গি তৎপরতা না থাকায় শুধু তাদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। প্রয়োজন হলে তাদের আরও নিরাপত্তা দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে প্রস্তাব পাস হয়েছে। আর এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, জনগণের জন্য তার (শেখ হাসিনা) কাজের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com