1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

শেখ হাসিনাকে সরাতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে

  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩, ৭.৩১ পিএম
  • ২৭৬ Time View

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পশ্চিমা বিশ্বকে সঙ্গে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, বাংলার জনগণ যতদিন শেখ হাসিনার পাশে আছে ততদিন কোনো অপশক্তির কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

বুধবার (১৭ মে) শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

ড. মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিবাজ, সাম্রাজ্যবাদী শক্তি নানা অপতৎপরতা শুরু করেছে। আওয়ামী লীগকে ভোট দিয়ে ফের ক্ষমতায় এনে ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতারা। 

আওয়ামী লীগ নেতারা বলেন, ১৭ মে শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেনি, শেখ হাসিনার হাত ধরে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটে, প্রত্যাবর্তন ঘটে মুক্তিযুদ্ধের মূল্যবোধের। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনি, মুক্তিযুদ্ধের বিরোধি শক্তি পশ্চিমা বিশ্বকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে হটাতে একজোট হয়েছে। শেখ হাসিনা কোনো অপশক্তিকে ভয় পান না, অন্যায়ের সাথে আপোসও করেন না। আগামী নির্বাচনকে সামনে রেখে ড. মোহাম্মদ ইউনুসের নতুন করে অপতৎপরতা শুরু করেছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। 

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি সকল ষড়যন্ত্র সম্পর্কে শেখ হাসিনা অবগত। শেখ হাসিনার একমাত্র শক্তি দেশের জনগণ। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, এবার কেউ জ্বালাও পোড়াও করতে গেলে তাদের সমুচিত জবাব দেয়া হবে।

আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মতলববাজরা আবার নতুন মতলববাজি শুরু করেছে। তাদের চিহ্নিত করতে হবে। ড. ইউনুস নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছে। দুর্নীতিবাজ ড. ইউনুস দেশকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। ড. ইউনুসসহ সাম্রাজ্যবাদী শক্তি ঠেকাতে হবে।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, শেখ হাসিনাকে সরিয়ে দিতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। পশ্চিমা বিশ্ব নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, যতদিন জনগণ পক্ষে আছে ততদিন কোনো অপশক্তি আওয়ামী লীগের কোনো ক্ষতি করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com