1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

বিদেশিরা নয়, ক্ষমতায় বসাবে জনগণ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ২.৪৬ পিএম
  • ২৪৫ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মনে করেন আওয়ামী লীগের নামে নালিশ করলেই বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) মনে করছেন, পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে বসাতে পারবে। তিনি পশ্চিমাদের কাছে নালিশের পর নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন। কারণ, তাদের ধারণা বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু এটা ভুল; বোকার স্বর্গে বাস করার শামিল।’

মঙ্গলবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও মুক্তিযোদ্ধা ফারুকের কফিনে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে ‘সরকার ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের ওপর ক্ষুব্ধ’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘ক্ষমতায় বসানোর মালিক বাংলাদেশের জনগণ, বিদেশিরা না। শেখ হাসিনা কখনো দেশের জনগণকে বাদ দিয়ে বিদেশিদের কাছে ধরনা দেননি, দিবেনও না। দেশের মানুষ আওয়ামী লীগকে চায়, তারাই জানে কীভাবে আবারও স্বাধীনতার স্বপক্ষের এ শক্তিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’

এ সময় সদ্য প্রয়াত চিত্রনায়ক ফারুকের স্মৃতি মনে করতেই আবেগাপ্লুত হয়ে পড়েন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শিল্পীরা সাধারণত বিভিন্ন দলকে সমর্থন করে। কিন্তু ফারুক শুধু সমর্থন করেই ক্ষান্ত থাকেননি; তিনি সত্যিকার অর্থে নায়ক ছিলেন। আবার ছিলেন মাঠের সক্রিয় রাজনৈতিক কর্মী। তিনি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে গেছেন।’

রাজনৈতিক বিশ্বাস, আচরণ, কর্মকাণ্ড থেকে তিনি (ফারুক) এক চুলও বিচ্যুত হননি দাবি করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তিনি সারা জীবন কাজ করে গেছেন। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন। তার কাছে আমরা অনেক কিছু শিখেছি, আরও শেখার ছিল। তিনি চলে যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com