1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

প্রধানমন্ত্রীর সফরে কোনো অর্জন নেই: ফখরুল

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩, ৭.০০ পিএম
  • ২৪৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিদেশীয় সফরে কোনো অর্জন নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের সফর নিয়ে তিনি (শেখ হাসিনা) জাতিকে একটি ধারণা দিতে চান যে, সফরটি সফল হয়েছে। কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ত্রিদেশীয় এই সফরের ফল প্রায় শূন্য।

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৫ মে) বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে ‘কর্মসূচি প্রণয়নে বৈঠক’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

ফখরুল বলেন, ‘জাপানের সঙ্গে কিছু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সফরের এ বিষয়টি আগেই ঠিক হয়ে ছিল, সেটাই হয়েছে। আর যুক্তরাষ্ট্রে তিনি (শেখ হাসিনা) গিয়েছিলেন মূলত বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের যে সম্পর্ক, সে উপলক্ষে একটি সেমিনারে বক্তব্য রাখতে। সেখানে তার কী অর্জন, তা আপনারাই বিবেচনা করবেন।’ 

জাপান ও যুক্তরাষ্ট্রের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে তিনি গিয়েছিলেন দেশটির নতুন রাজার অভিষেক অনুষ্ঠানে। সরকারপ্রধান হিসেবে স্বাভাবিকভাবেই সেখানকার নতুন প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে তার (শেখ হাসনিা) দেখা হয়েছে। এখানে বিশেষ কোনো অর্জন হয়েছে বলে আমাদের জানা নেই।’

দেশে রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন না বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। বলেন, ‘আমদানি করতে না পারার কারণেই নিত্যপণ্যের দাম এত বেড়ে গেছে। এটা আরও বাড়বে যখন পদ্মাসেতুসহ অন্যান্য প্রকল্পের জন্য নেয়া ঋণের টাকা পরিশোধ করতে হবে।’

‘বর্তমানে বাংলাদেশ একটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। রিজার্ভের পরিমাণ এতই নেমে এসেছে যে, মারাত্মক একটা সংকট সৃষ্টি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র,’ যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com