1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

উত্তরা ছেড়ে গুলশানে মির্জা ফখরুল

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩, ১১.০০ এএম
  • ২৬২ Time View

বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর উত্তরার বাসা ছেড়ে গুলশান বিএনপি চেয়ারপারসনের অফিসের পাশের একটি বাসায় উঠেছেন তিনি।

এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম অসুস্থ। তার চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে মির্জা ফখরুল ইসলাম বাসা পরিবর্তন করেছেন। এটি স্বাভাবিক বিষয়।

গত এক যুগের বেশি সময় ধরে উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসায় থাকতেন বিএনপি মহাসচিব। এর আগে ঢাকা মহানগর বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে একাধিকবার মির্জা ফখরুলের উত্তরার বাসায় ইট-পাটকেল নিক্ষেপ  করার মতো ঘটনাও ঘটেছে।

গত বছরের ৮ ডিসেম্বর উত্তরার বাসা থেকে গ্রেফতার হন বিএনপি মহসচিব। প্রায় ৪২ দিন কারাভোগের পর বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। গুলশানের অফিস করতে রাস্তায় যানজটের কারণে ভোগান্তির কারণ বিবেচনাও বাসা পরিবর্তনের কারণ বলে বিএনপি সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com