1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

জাতীয় নির্বাচন পর্যন্ত পাহারায় থাকবে আ.লীগ

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ২.২০ পিএম
  • ২৫৪ Time View

জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দেবে আওয়ামী লীগ এবং জাতীয় নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ ওবায়দুল কাদের।

রোববার (১৪ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি ও তাদের দোসররা নাকি ঝড় সৃষ্টি করবে আর সেই ঝড়ে নাকি সরকারের পতন হবে। বাস্তবতা হচ্ছে বিএনপির ঝড় তোলার কোনো সামর্থ্য নেই, তাই গলাবাজি দিয়ে নিজেদের অক্ষমতা ঢাকতে চাচ্ছে।

পৃথিবীর কোথাও গণআন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকলে কখনও তা সফল হয়নি। বিদেশি দূতাবাসগুলোতে নালিশ করে দেশকে ছোট করছে বলেও জানান তিনি।

তাদের (বিএনপির) সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচিতে নেই আওয়ামী লীগ। শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। তারা হুমকি দিচ্ছে নির্বাচন হতে দেবে না, নির্বাচনে আসবে না এটা তাদের ইচ্ছা; তবে নির্বাচন হতে দেবে না এটা সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দেবে আওয়ামী লীগ এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকবে।

কাদের বলেন, তারা যতই হুমকি দিক আওয়ামী লীগ তাদের কর্মসূচিতে অবিচল থাকবে। বিএনপি ভেবে পাচ্ছে না, কী কর্মসূচি দেবে। বিএনপি কূটকৌশল নিয়ে এগোচ্ছে তবে দেশের শান্তিরক্ষায় তাদের কূটকৌশল প্রতিরোধ করা হবে। কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু নয় আওয়ামী লীগ, যে টোকা দিলেই পড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com